জানুয়ারি থেকে আর মিলবে না এই পরিষেবা বড় সিদ্ধান্ত নিল Google

15th December 2023 10:59 am Country News
জানুয়ারি থেকে আর মিলবে না এই পরিষেবা বড় সিদ্ধান্ত নিল Google


বড় সিদ্ধান্ত নিল গুগল (Google)। জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে এক বিশেষ পরিষেবা। এক সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কোন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সুন্দর পিচাইয়ের সংস্থা? জানা যাচ্ছে, 'গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি' অ্যাপটি আগামী মাস থেকেই বন্ধ করে দেবে গুগল।ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওই অ্যাপ সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

২০২০ সালে চালু হয়েছিল গুগল টিভি (Google TV)। আর সেই সঙ্গেই 'গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি' অ্যাপটিকেও সেটির সঙ্গে মার্জ করিয়ে দেওয়া হয়। গত অক্টোবরে গুগল অ্যান্ড্রয়েড টিভিতে ওই অ্যাপের নাম বদলে দেয়। আর তার পর থেকেই সেটি কাজ করা বন্ধ করে দেয়। লাগাতার অভিযোগ বাড়ছিল। অবশেষে অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নিল গুগল।স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই অ্যাপের পরিষেবা পেতে যাঁরা সেটি পারচেজ করেছিলেন, তাঁরা কি আর এটা ব্যবহার করতে পারবেন না? সার্চ জায়ান্ট পরিষ্কার জানিয়েছে, এমন কোনও ব্যাপার নেই। যদি কেউ অ্যান্ড্রয়েড টিভি বা সেটার মতো কোনও স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করেন, তাহলে শপ ট্যাবে গিয়ে 'ইওর লাইব্রেরি' সিলেক্ট করুন। আর তাহলেই ওই অ্যাপ ব্যবহারে কোনও বাধা থাকবে না।

জানা যাচ্ছে, 'গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি' অ্যাপটি আগামী মাস থেকেই বন্ধ করে দেবে গুগল।

ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওই অ্যাপ সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

যাঁরা সেটি পারচেজ করেছিলেন তাঁরা অবশ্য দিব্যি ব্যবহার করতে পারবেন সেটি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।