ভয় ধরাচ্ছে করোনা বড়দিনে কলকাতায় কি চালু হবে কোভিড বিধি?

20th December 2023 9:22 am Country News
ভয় ধরাচ্ছে করোনা বড়দিনে কলকাতায় কি চালু হবে কোভিড বিধি?


ফের ভয় ধরাচ্ছে কোভিডের (Covid) নতুন ভ্যরিয়েন্ট। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ (বিএ.২.৮৬.১.১)-এ আক্রান্তের খোঁজ মিলেছে। এসেছে মৃত্যুর খবরও। সবথেকে বেশি চিন্তা বেড়েছে কেরলকে নিয়ে। করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।জারি হয়েছে নয়া নির্দেশিকা। উদ্বেগ দানা বেঁধেছে কলকাতার বুকেও। চিন্তায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। এদিকে হাতে আর মাত্র ক'টা দিন। তারপরই বড়দিনের আনন্দে গোটা দেশের পাশাপাশি মাতোয়ারা হতে চলেছে কলকাতাও। ঠিক তারপরেই রয়েছে নববর্ষের উদযাপন। এমতাবস্থায় শীঘ্রই দেশে ফের চালু হতে চলেছে কোভিড বিধি? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।এদিন সাংবাদিক বৈঠকে নতুন করে করোনার দাপট বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। জানালেন, তাঁরা নিজেরাও খুব উদ্বেগে রয়েছে। কিন্তু, এখনই চালু হচ্ছে না কোভিড বিধি। সাফ বললেন, কোভিড বিধি যখন হবে তখন দেখা যাবে। তবে এখনই আমাদের এখানে ভয়ের কিছু নেই। তবে সতর্ক যে সর্বদাই থাকতে হবে সে কথাও মনে করাতে দেখা যায় তাঁকে।ফিরহাদ বলেন, "পরিস্থিতি যাই হোক আমাদের সবাইকে সতর্ক থাকতে বহবে। আসলে করোনা কোনওকালেই পুরোপুরি চলে যায়নি। হাসপাতালে যখন মানুষ মানুষ ভর্তি হয় তখন অনেকেরই করোনা ধরা পড়ে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাঁরাই বেশি সংক্রমিত হয়। বিশেষ করে মানুষ যখন অসুস্থ থাকে তখন বেশি আক্রমণ হয়। কিন্তু, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাঁদের ভয় কম। আমি যেমন করোনার সময় ঠেলে ঠেলে করোনা সেন্টারে ঢুকে গিয়েছিলাম।"চিন্তার বাতবরণ যে রয়েছে তা মানছেন কলকাতার চিকিত্‍সকেরাও। চিকিত্‍সক যোগীরাজ রায় বলছেন, "নয়া ভ্যারিয়েন্ট ক্ষমতা খুব একটা বেশি। কিন্তু, যাঁরা আক্রান্ত হচ্ছেন, যাঁদের কোনও রোগীই ছিল না তাঁদের অনেককেই অক্সিজেনও দিতে হচ্ছে। তাই এটা একটু উদ্বেগের।"





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।