এবার ৫ম থেকে ৯ম শ্রেণির ফলাফলও দেখা যাবে অনলাইনেই চালু নতুন পোর্টাল

26th December 2023 8:38 am Country News
এবার ৫ম থেকে ৯ম শ্রেণির ফলাফলও দেখা যাবে অনলাইনেই চালু নতুন পোর্টাল


বিষ্ণুপুরের কীর্তিবাস মুখার্জি হাইস্কুল পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ করে দিল। এটি পশ্চিমবঙ্গের প্রথম স্কুল যা এই উদ্যোগ গ্রহণ করেছে।এই ব্যবস্থার অধীনে, পরীক্ষার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হবে। রেজাল্ট বার হওয়ার পর স্কুলের দেওয়া একটি লিঙ্কে সেই নম্বর ও নাম টাইপ করলেই বাড়িতে বসে ছাত্রছাত্রীরা বা দূরে থাকা আত্মীয় বন্ধুরাও দেখতে পারবেন সেই ফলাফল।স্কুলের জীববিদ্যার শিক্ষক রমাপ্রসাদ চৌধুরী এই উদ্যোগের নেপথ্য কান্ডারি। তিনি জানান, অনলাইনে ফলাফল দেখার সুবিধা পাওয়ার জন্য তিনি উদ্যোগ নেন। আর এই প্রযুক্তিগত উন্নতির জন্য এগিয়ে আসেন তাঁর প্রাক্তন ছাত্ররা।কী ভাবে দেখা যাবে ফলাফল?বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনের দুটি বড় পরীক্ষার ফলাফলই দেখা যায় অনলাইনে। এক্ষেত্রে স্বীকৃত ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য দিলেই জানা যায় ফলাফল।বিষ্ণুপুর কীর্তিবাস মুখার্জি হাইস্কুলের তরফে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার হবে। স্কুলের পোর্টালে সেই রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হলেই জানা যাবে ফলাফল।স্কুলের সভাপতি মনোদীপ্ত চৌধুরী জানান, স্কুলের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সুযোগ মিলেছে। এর ফলে স্কুলের পড়ুয়াদের সার্বিক বিকাশের ক্ষেত্রে উন্নতি হবে। তিনি আরও বলেন, 'এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। আমরা মনে করি পড়ুয়াদের এবং তাঁদের অভিভাবকদের এক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এই উদ্যোগ সাফল্য পেলে অন্যান্য স্কুলগুলিও এই পথে হাঁটতে পারবে।'





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।