রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

10th January 2024 9:48 am Country News
রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের অভিযেক অনুষ্ঠান। এই দিন গোটা উত্তর প্রদেশ জুড়েই সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উপলক্ষ্যে একটি বড় ঘোষণা করেছেন। তিনি আগামী ২২ জানুয়ারি গোটা রাজ্যে সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন। পাশাপাশি উত্তর প্রদেশ সরকার জানিয়েছে ওই দিন সেই রাজ্যে কোনও এলাকায় মদ বিক্রি করা হবে না।অর্থাত্‍ গোটা রাজ্যজুড়েই চলবে ড্রাই ডে।২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি ভবনগুলিকে সাজানোর আবেদন জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি রাজ্যের সর্বত্র আতশবাজি পোড়ানোর ব্যবস্থা করারও কথাও বলেছেন। সব মিলিয়ে গোটা রাজ্যই এই দিন উত্‍সবের চেহারা নেবে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে অযোধ্যায় রয়েছে। তিনি অযোধ্যা পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে। কুম্ভমেলার সময় যে জাতীয় ব্যসস্থা রাজ্য সরকার করে তা করার নির্দেশ দিয়েছে। ১৪ জানুয়ারি থেকে একটি সাফাই অভিযান করার কথাও ঘোষণা করেছেন। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা শহরকেই পবিত্র করতে তত্‍পর যোগী সরকার। তিনি একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর রূপেই অযোধ্যাতে তুলে ধরার চেষ্টা করছেন।২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাববেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। প্রায় ৭ হাজার আমন্ত্রিত অতিথি থাকবেন। মেগা অনুষ্ঠানের যাবতীয় তোড়জোড় শুরু হয়েছে।২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠানে আগে ও পরে অযোধ্যা শহরে ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। আমন্ত্রিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে রুট ডাইভারশন সম্পর্কে তথ্য প্রচার করা হবে। সেই অনুযায়ী পথ চলতে হবে দর্শকদের। সূত্রের খবর ইন্টেলিজেন্স ইউং অনুষ্ঠানের সময়ে বিশেষভাবে সক্রিয় থাকবে। নিরাপত্তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তারও ব্যবস্থা করা হবে।অযোধ্যা পুলিশ জানিয়েছে, রাম মন্দিরের নিরাপত্তার কারণে সরজু নদীর তীরের নিরাপত্তা কড়া করা হয়েছে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।