iPhone কে টক্কর দিতে প্রস্তুত নোকিয়ার এই ধাসু ফোন দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

10th January 2024 11:19 am Country News
iPhone কে টক্কর দিতে প্রস্তুত নোকিয়ার এই ধাসু ফোন দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস


আজকের দিনে স্মার্টফোনের দিক থেকে বিশ্ববাজারে একছত্র অধিপত্য বিস্তার করছে মোবাইল নির্মাণ সংস্থা iPhone। বর্তমানে সারা বিশ্বে একাধিক কোম্পানি স্মার্টফোন নির্মাণ করলেও সাধারণত অ্যাপেলের স্মার্টফোনগুলি গ্রাহকদের কাছে বিশেষভাবে সমদৃত হয়। যদিও এই স্মার্টফোনের আকাশচুম্বী দাম বারবার গ্রাহকদের হতাশ করে।আর এবার গ্রাহকদের সেই হতাশার জায়গা পূরণ করতে বাজারে নিজেদের সেরা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নোকিয়া।বিগত কয়েক বছরে বিশ্ববাজারে একের পর এক স্মার্ট ফোন লঞ্চ করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সংস্থাটি। আর এবার জলের দরে আইফোনের বিকল্প স্মার্ট ফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে বিশ্ববাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সংস্থাটি। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, আইফোনের ডিজাইনে খুব শীঘ্রই Nokia Maze 5G নামের স্মার্ট ফোন লঞ্চ করবে তারা। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, আসন্ন Nokia Maze 5G স্মার্টফোনে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে।সংস্থার তরফ থেকে প্রথমেই বলা হয়েছে, Nokia Maze 5G স্মার্টফোনের ডিজাইন হবে সম্পূর্ণ আইফোনের মত। যেখানে কর্নিং গরিলা গ্লাস 7 সুরক্ষা সহ 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। তাছাড়া, শক্তিশালী এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সহ বাজারে লঞ্চ করা হবে। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে, 7800mAh-এর বিশাল ব্যাটারি প্যাক সহ দুর্দান্ত এই স্মার্টফোনটি আইফোনের সেরা বিকল্প হয়ে উঠবে।এছাড়া, Nokia Maze 5G স্মার্টফোনের অন্যান্য বৈশিষ্ট্যের কথা যদি বলি, তবে এতে 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরের সাথে 32MP + 16MP + 5MP ক্যামেরা সেন্সর লক্ষ্য করা যাবে। পাশাপাশি সেলফি তোলার জন্য শক্তিশালী এই স্মার্টফোনে 48 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও থাকবে বলে অনুমান করা যাচ্ছে। যদিও শক্তিশালী এই স্মার্টফোনের দাম এবং কবে নাগাদ লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।