কর্ণের কফি শোয়ের উপহার নিয়ে লাফালাফি তারকাদের, দেড় লাখের ফোন, দামি গয়না ছাড়া কী কী থাকে?

27th January 2024 12:23 pm Country News
কর্ণের কফি শোয়ের উপহার নিয়ে লাফালাফি তারকাদের, দেড় লাখের ফোন, দামি গয়না ছাড়া কী কী থাকে?


‘কফি উইথ কর্ণ’ মানেই মন খুলে কথা, হাসি, ঠাট্টা, একরাশ গ্ল্যামার। বলি তারকাদের সোফায় বসে হাড্ডাহাড্ডি লড়াই করে করণের কফি হ্যাম্পার ছিনিয়ে নেওয়া দেখতে কে না উপভোগ করে! অষ্টম সিজনে এসে পৌঁছছে কর্ণ জোহরের এই শো। সিজ়নের পর সিজ়ন পেরিয়ে ক্রমশই বড় আর ভারী হয়েছে হ্যাম্পার। পাল্টেছে ভোল। কী কী থাকে এই হ্যাম্পারে যার জন্য তারকাদের মধ্যে এমন চুলোচুলি জানেন কি!

প্রতি বছর কর্ণের এই শোতে জুটিতে তারকাদের আনেন কর্ণ। চলতি সিজ়নে কর্ণের শোয়ে অতিথি হয়ে আসেন শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, করিনা কপূর খান, ববি দেওল, সানি দেওল-সহ খ্যাতনামী সব তারকারা। এই শো-এ তারকাদের পেটের কথা বার করে আনেন যেমন কর্ণ, তেমনই থাকে একাধিক গেম শো। যার মধ্যে সব থেকে জনপ্রিয় হল ‘র‌্যাপিড ফায়ার’। এতে অভিনেতাদের কিছু অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হয়। যাঁরা মন খুলে এই প্রশ্নগুলির ঠিকঠাক উত্তর দেন, অনুষ্ঠানের পরিচালক কর্ণ জোহর তাঁদের হাতে একটি করে উপহারের ব্যাগ হাতে তুলে দেন। সেই ব্যাগে আসলে কী থাকে, অনেক দর্শকই তা জানতে উৎসুক। চলতি সিজ়নের শেষ পর্বে সেই ব্যাগে রাখা উপহার খুলে দেখালেন সঞ্চালক কর্ণ। এই উপহার ব্যাগে রয়েছে কর্ণের গয়নার ব্র্যান্ডের নকশা করা ভারী গয়না, দেড় লাখের ফোন, প্রায় ৪০,০০০ মূল্যের আরামদায়ক যন্ত্র, কফি মাগ যা একেবারে খ্যাতনামী শিল্পীদের দ্বারা নির্মিত। এ ছাড়াও ওই ব্যাগে থাকে গোপ্রো হিরো ১১ ক্যামেরা, দামি স্পিকার, দামি চা পাতা, বিদেশি ব্র্যান্ডের সুগন্ধি একটি ছেলেদের ও একটি মেয়েদের, এ ছাড়াও রয়েছেন বাদামের শাওয়ার জেল ও বাদামের দুধের বোতল।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।