নখ থেকে মেহেদির দাগ তোলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই উঠছে না? তাহলে পড়ুন

27th January 2024 8:11 pm Country News
নখ থেকে মেহেদির দাগ তোলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই উঠছে না? তাহলে পড়ুন


বিভিন্ন উত্‍সব ও অনুষ্ঠানে কমবেশি সব নারীই মেহেদি ব্যবহার করেন। অনেকে আবার নখও রাঙিয়ে তোলেন মেহেদিতে। ত্বক মেহেদির রঙে লাল হলেও কিছুদিন পর তা ফিঁকে হতে শুরু করে।তবে নখ থেকে খুব সহজে মেহেদির দাগ দূর করা যায় না। কখনও এ দাগ উঠতে ৫-৬ মাসও সময় লাগতে পারে। তবে চাইলেই কিন্তু মেহেদির দাগও নখ থেকে দ্রুত তোলা সম্ভব।জেনে নিন নখ থেকে মেহেদি তোলার ৫ উপায়-

>> লবণ ক্লিনজিং অ্যাজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এটি ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মেহেদির দাগ তুলতে লবণ জলে নখগুলো ২০ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

>> নখ থেকে মেহেদির দাগ তোলার আরও একটি সহজ কৌশল হলো জলপাই তেল ও লবণ ব্যবহার করা। এই দু'টি উপাদান ব্লেন্ড করে নখে ব্যবহার করে তুলোর সাহায্যে কিছুক্ষণ ঘষুন।

>> লেবু ও বেকিং সোডা প্রাকৃতিক ব্লিচ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আবার ঘর পরিষ্কারের কাজেও লাগে। সামান্য বেকিং সোডায় লেবুর রস মিশিয়ে নখগুলো ডুবিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। দেখবেন মেহেদির দাগ দ্রুত দূর হবে।

>> গরম জল ব্যবহার করেও মেহেদির দাগ দূর করতে পারবেন সহজেই। এটিও দাগ তুলতে বিস্ময়কর কাজ করে। তবে খুব গরম জল ব্যবহার করবেন না। ২০ মিনিট হালকা গরম জলে নখ ডুবিয়ে রাখুন।

>> টুথপেস্ট ব্যবহার করেও মেহেদির দাগ দূর করতে পারেন। এজন্য নখে টুথপেস্ট ব্যবহার করে ১০-১৫ মিনিট রাখুন। তারপর সামান্য ঘষে তুলে ফেলুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।