পোষ্য ভালবাসা প্রকাশ করে মুখ চেটে দিয়ে? ভাল লাগলেও আপনার ক্ষতির আশঙ্কা আছে কি?

12th March 2024 7:48 pm Country News
পোষ্য ভালবাসা প্রকাশ করে মুখ চেটে দিয়ে? ভাল লাগলেও আপনার ক্ষতির আশঙ্কা আছে কি?


অফিস থেকে সবে বাড়ি ফিরেছেন। আপনার আসার খবর পেয়ে ছুটে এল পোষ্য সারমেয়। এসেই উঠে পড়ল গায়ের উপর। আপনিও সস্নেহে জড়িয়ে ধরলেন সারমেয়কে। আপনার আস্কারা পেয়ে পোষ্যও ফিরিয়ে দিল আদর। মুখময় জিভ দিয়ে চেটে দিল। অনেকের বাড়িতে এটাই প্রাত্যহিক চিত্র। পোষ্যের সঙ্গে এমন খুনসুটি চলতেই থাকে সারা দিন। সারমেয়দের আদর করার ধরণ খানিকটা আলাদা। তারা তো আর আপনার মাথায় হাত বুলিয়ে দিতে কিংবা আলিঙ্গন করতে পারবে না! পোষ্যদের ভালবাসার বহিঃপ্রকাশ হল জিভ দিয়ে চেটে আপনার মুখ ভিজিয়ে দেওয়া। পোষ্যের কাছ থেকে এমন নিঃস্বার্থ ভালবাসা পেয়ে মন খুশিতে ভরে যেতে বাধ্য। কিন্তু সাময়িক এই ভাললাগা আপনার ক্ষতির কারণ হয়ে উঠছে না তো?

সারমেয়দের স্বাভাবিক প্রবণতা হল সামনে যা-ই দেখে, তাতেই মুখ দিয়ে দেয়। এটাই সবচেয়ে বিপজ্জনক। বাড়িতে থাকলেও অনেক অপরিষ্কার জিনিসও দাঁত দিয়ে টানাটানি করে। অনেক সময় জিভ দিয়ে নিজেদের থাবা চাটতেও দেখা যায়। ফলে সমস্ত নোংরা জমা হয় জিভে। সেই জিভ দিয়ে যদি আপনার মুখ চাটে, তা হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়।

দুরন্ত পোষ্যের পাশাপাশি অনেক বাধ্য সারমেয়ও আছে, যারা অভিভাবকের অনুমতি ছাড়া কোনও কিছুতে মুখ দেয় না। সারমেয়কে জিভ দিয়ে আপনার মুখ চেটে দেওয়ায় অনুমতি দেবেন না। পোষ্যের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সব সময় বজায় রাখা সম্ভব হয় না। ফলে নানা রকম চর্মরোগের আশঙ্কা থেকেই যায়। তা ছাড়া পোষ্যের লালায় অনেক ব্যাক্টেরিয়াও থাকে। তাই ঝুঁকি এড়াতে পোষ্যকে সব সময় এতটা কাছে আসতে দেবেন না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।