দুর্ঘটনায় হাড় ভেঙে হাসপাতালে দিব্যাঙ্কা ত্রিপাঠী কিভাবে এই বিপত্তি?

19th April 2024 10:01 pm Country News
দুর্ঘটনায় হাড় ভেঙে হাসপাতালে দিব্যাঙ্কা ত্রিপাঠী কিভাবে এই বিপত্তি?


 দুর্ঘটনার কবলে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi)। গুরুতর চোট পেয়েছেন তিনি। ভেঙেছে হাতের হাড়। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর। এখন কেমন আছেন দিব্যাঙ্কা? কীভাবে এই বিপত্তি? জানালেন তাঁর স্বামী বিবেক দাহিয়া।বিবেক নিজেও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ২০১৬ সালে তাঁর ও দিব্যাঙ্কার বিয়ে হয়। হাসপাতালে স্ত্রীর পাশেই ছিলেন অভিনেতা। সেই কারণে তাঁর একটি সোশাল মিডিয়া লাইভের শিডিউল পিছোতে হয়। আর এই সূত্রেই দিব্যাঙ্কার আহত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। বিবেকের শেয়ার করা পোস্টে দিব্যাঙ্কার টিম জানায়, নায়িকার হাতের দুটি হাড় ভেঙে গিয়েছে।জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি দিব্যাঙ্কা। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। স্ত্রীর শারীরিক অবস্থার খবর জানিয়ে বিবেক লেখেন, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দিব্যাঙ্কা। গতকালের বিকেলে এই দুর্ঘটনা হয়। অনেকটা উচ্চতা থেকে ও পড়ে যায় আর হাতের হাড় ভেঙে যায়। ডাক্তারের পরামর্শ মেনেই প্রায় সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। আপনাদের ভালোবাসা আর প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তা অত্যন্ত মূল্যবান। আমাদের সমস্ত ফ্যান ও মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসার জন্য।” ‘বনু ম্যায় তেরি দুলহন’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলি দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন দিব্যাঙ্কা৷ তার পর ‘চিন্টু চিঙ্কি অউর এক বড়ি সি লাভ স্টোরি’, ‘ইয়ে হ্যায় মোহব্বতে’র মতো ধারাবাহিকের মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। সাম্প্রতিককালে সোনি লিভ প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘অদৃশ্যম: দ্য ইনভিজিবল হিরোজ’-এর দেখা গিয়েছে দিব্যাঙ্কাকে। সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন এজাজ খান। অভিনেত্রীর আহত হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।