অস্বাভাবিক ছাড়ে মিলছে Samsung এর এই AI ফিচারওয়ালা ফ্ল্যাগশিপ ফোন Offer মাত্র কিছুদিনের

2nd May 2024 7:14 pm Country News
অস্বাভাবিক ছাড়ে মিলছে Samsung এর এই AI ফিচারওয়ালা ফ্ল্যাগশিপ ফোন Offer মাত্র কিছুদিনের


৩রা মে থেকে Flipkart Big Saving Days সেল শুরু হলেও, আজ একদিন আগে থেকেই ই-কমার্স জায়ান্টের বিশেষ বিক্রয়পর্বের অ্যাক্সেস পেয়েছেন অনেকেই। এই মুহূর্তে Flipkart Plus মেম্বাররা সেলের স্পেশাল অফারে কেনাকাটা করতে পারছেন।এদিকে বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড Samsung-ও আজ ২রা মে মধ্যরাত থেকে শুরু হওয়া তাদের Flipkart Big Saving Days-এর সবচেয়ে বড় অফারটি সামনে এনেছে - এখন কোম্পানির সস্তা ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S23 FE নিদেনপক্ষে ২০ হাজার টাকা বা তারও বেশি ছাড়ে কেনা যাবে।সেলের ঘন্টা পড়ল! iPhone থেকে Samsung, OnePlus-এর এই 5টি 5G ফোন পাবেন বিশাল সস্তায়।স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ছিল ৫৯,৯৯৯ টাকা (MRP ৭৯,৯৯৯ টাকা), তবে সাধারণত এটি ৫৪,৯৯৯ টাকায় বিক্রি হত। আবার এখন ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে এই স্মার্টফোনটি ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে - বলে রাখি, লঞ্চের পর থেকে প্রথমবার এটি এতটা সস্তায় মিলছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে আরও ১,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।এছাড়া, যদি পুরোনো ফোনের বদলে স্যামসাংয়ের এই ফ্যান এডিশনের প্রিমিয়াম স্মার্টফোনটি অর্ডার করা হয়, তাহলে ৩৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে ফ্লিপকার্ট। অর্থাৎ, কোনোভাবে কেবলমাত্র এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারলেই ফোনটি আপনি মাত্র ১,৯৯৯ টাকায় পেয়ে যাবেন, যা এক অস্বাভাবিক অফার! তবে মনে রাখতে হবে যে এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে যে ফোনটি এক্সচেঞ্জ করতে তার বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদি শর্তাবলির ওপর - যেমন আমরা Samsung Galaxy S21 FE (Snapdragon এডিশন, 256GB স্টোরেজ) এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১৪,৫০০ টাকা পর্যন্ত ভ্যালু পেয়েছি।উল্লেখ্য, এই ফ্ল্যাগশিপ রেঞ্জের স্মার্টফোনটি মিন্ট, ক্রিম, পার্পল ও গ্রাফাইট - চারটি রঙে কেনা যাবে।গত বছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।