ইস্তফা মন্ত্রী সহ তৃণমূলের তিন বিধায়কের

11th June 2024 8:39 pm Country News
ইস্তফা মন্ত্রী সহ তৃণমূলের তিন বিধায়কের


সপ্তাহের শুরু দিনই সকাল সকাল বিধানসভায় ইস্তফার বন্য। লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছাড়লেন তৃণমূলের তিন জন জয়ী প্রার্থী। সোমবার বিধানসভা এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র দিলেন জগদীশ বসুনিয়া, জুন মালিয়া ও পার্থ ভৌমিক।সোমবার সকালে বিধানসভায় চলে আসেন কোচবিহার লোকসভা আসনে জয়ী তৃণমূলের সদস্য জগদীশ বসুনিয়া।২০২১ সালের নির্বাচনে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তাঁকে টিকিট দিয়েছিল জোড়-ফুল শিবির। শেষপর্যন্ত মোদীর মন্ত্রীকে হারিয়ে দিল্লি যাওয়া নিশ্চিত করেছেন জগদীশ। ফলে ছাড়লেন বিধায়ক পদ।হাফ ছেড়ে বাঁচার তাগিদ! রেকর্ড গড়ে মন্ত্রিত্ব পেয়েও ছাড়ার আর্জি মোদীর প্রিয়পাত্রের রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এবার ব্যারাকপুর লোকসভায় প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বড় ব্যবধানে হারিয়ে জিতেছেন তিনি। পার্থ নিজের বিধানসভার পদ ছেড়ে দিলেন।মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়াকে মেদিনীপুর লোকসভায় প্রার্থী করা হয়েছিল। তিনি বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করে সংসদে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। তাই পদত্যাগপত্র জমা দিয়েছেন জুন।গত শুক্রবারই তালড্যাংরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বাঁকুড়া থেকে সদ্যজয়ী তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।মানিকতলা উপনির্বাচনে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী? একাধিক নাম নিয়ে শুরু জল্পনাএছাড়া বিজেপি পরিষদের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাদারিহাট কেন্দ্রের বিধায়ক। তিনি এবার আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ হয়েছেন। তাঁকেও বিধায়ক পদ ছাড়তে হবে। হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে আবারও সংসদ সদস্য হয়েছেন। এনাদেরও বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে।আগামী মঙ্গলবার থেকে শুরু সংসদের অধিবেশন। ১৮-১৯ জুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে নির্বাচিত ৫৪৩ জন সাংসদ পদে শপথগ্রহণ করবেন। তার পর ২০ জুন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে। আগামী সপ্তাহেই তৃণমূলের ২৯ জন সাংসদের শপথ নেওয়ার কথা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।