বেড়ে গেল জিওর রিচার্জের খরচ কোন প্ল্যানের নতুন কি দাম হচ্ছে দেখে নিন

28th June 2024 10:43 pm Country News
বেড়ে গেল জিওর রিচার্জের  খরচ কোন প্ল্যানের নতুন কি দাম হচ্ছে দেখে নিন


 স্পেকট্রাম নিলাম শেষ হতেই জল্পনা বাড়ছিল। শোনা যাচ্ছিল প্রথমেই মোবাইলের ট্যারিফ প্ল্যান বাড়ানোর পথে হাঁটতে পারে এয়ারটেল। কিন্তু দেখা গেল সেই কাজ সেড়ে ফেলল জিও। দেশের বৃহত্তম ব্যবহারকারী বেস সহ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের চিন্তা বাড়িয়ে ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।এবার শীঘ্রই একই পথে হাঁটতে চলেছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়াও। খবর এমনটাই। জিও তাদের প্রিপেইড প্ল্যান ১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে বলে খবর। তবে রিলায়েন্স জিও জানিয়েছে Jio Bharat এবং Jio ফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না। মোট ১৯টি প্ল্যানের দাম বাড়ছে। তার মধ্যে ১৭টি প্রিপেইড এবং ২টি পোস্টপেইড প্ল্যান রয়েছে। রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ এম আম্বানি বিবৃতিতে বলছেন নতুন প্ল্যানগুলি 5G এবং AI প্রযুক্তির উদ্ভাবনীর কথা মাথায় রেখে সামনে আনা হচ্ছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, প্রতিদিন ২ জিবি এবং তার বেশি প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে।রিলায়েন্স জিওর নতুন ট্যারিফ প্ল্যান অনুযায়ী, বেস ট্যারিফ যা আগে ছিল ১৫৫ টাকা, এখন তা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। এর মানে ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ৩৯৯ টাকার মাসিক ট্যারিফের দাম বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। অন্যদিকে যদি আমরা দুই মাসের প্ল্যানের কথা বলি, তাহলে ৪৭৯ টাকার প্ল্যানটি বাড়িয়ে ৫৭৯ টাকা করা হয়েছে। একইসঙ্গে ৫৩৩ টাকার প্ল্যান বাড়িয়ে ৬২৯ টাকা করা হয়েছে। আগে ৩ মাসের প্ল্যানটি ৩৯৫ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত ছিল। যা এখন বাড়িয়ে ৪৭৯ টাকা থেকে ১১৯৯ টাকার মধ্যে করা হয়েছে। ১৫৫৯ টাকার বার্ষিক প্ল্যান এখন ১৮৯৯ টাকায় পাওয়া যাবে। ২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানের দাম দেওয়া হয়েছে ৩৫৯৯ টাকা।একইসঙ্গে ডেটা অ্যাড অন প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। জিও দুটি পোস্টপেইড প্ল্যানের দরও বাড়িয়েছে। ২৯৯ টাকার পোস্টপেইড বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ জিবি ডেটা। অন্যদিকে, ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে ৭৫ জিবি মাসিক ডেটা পাওয়া যাচ্ছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।