৩০ কোটির সম্পত্তি বিক্রি! নেপথ্যে কী পরিকল্পনা ভাইজানের?

17th July 2025 11:31 am Entertainment
৩০ কোটির সম্পত্তি বিক্রি! নেপথ্যে কী পরিকল্পনা ভাইজানের?


বলিউডের ভাইজান সলমন খান ফের শিরোনামে! হঠাৎ করেই মুম্বইয়ের ব্যান্ড্রায় থাকা তাঁর এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অভিনেতা। ওই সম্পত্তির বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে। এত বড় সিদ্ধান্ত কেন নিলেন সলমন, এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটি কোনও আর্থিক সমস্যার কারণে নয়, বরং ব্যক্তিগত পরিকল্পনারই অংশ। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি একটি বড় প্রজেক্টে বিনিয়োগ করছেন, যার জন্যই পুরনো কিছু সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত। আবার কেউ কেউ বলছেন, তাঁর নতুন ফার্মহাউস বা বিদেশে বাসস্থান তৈরি করার পরিকল্পনাও থাকতে পারে এর পেছনে।

প্রসঙ্গত, সলমন খানের সম্পত্তির পরিমাণ এবং তার রক্ষণাবেক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলেছে। তবে এবার তাঁর এই হঠাৎ সিদ্ধান্ত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে তাঁকে।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।