নিগমের ৮৭৪টি বাসের ৫ কোটির জরিমানা মকুব পরিবহণ দফতরের, মিলেছে রাস্তায় নামার অনুমতি

11th October 2023 2:33 pm State News
নিগমের ৮৭৪টি বাসের ৫ কোটির জরিমানা মকুব পরিবহণ দফতরের, মিলেছে রাস্তায় নামার অনুমতি


গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ৮৭৪টি বাসের জরিমানা মকুব করে রাস্তায় নামার অনুমতি দিল পরিবহণ দফতর। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর আবেদন করে জানিয়েছিলেন, সম্প্রতি পরিবহণ দফতরের কাছে ৮৭৪ টি বাসের সার্টিফিকেট অফ ফিটনেস (সিএফ) নবীকরণ বাবদ যে জরিমানা করা হয়েছে তা দিতে তাঁরা অপারগ। পরিবহন নিগমের হাতে বর্তমানে রয়েছে ১৪৮২টি বাস। তার মধ্যে ৮৭৪টি বাসের সিএফ নবীকরণ না হওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। পরিবহণ দফতরের একাংশের কথায়, রাজ্য সরকারের নিজস্ব পরিবহণ নিগমের এত বেশি সংখ্যায় বাস জরিমানার কারণে বসে গেলে গণপরিবহণ পরিষেবায় ব্যাপক প্রভাব লক্ষ করা যেত। তাই আলাপ-আলোচনা করার পর পরিবহণ দফতর ওই জরিমানা মকুব করার সিদ্ধান্ত নেয়।

  

  সম্প্রতি সেই সিদ্ধান্ত নির্দেশনামা আকারে প্রকাশ করে দেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতেই জানা গিয়েছে, ওই ৮৭৪ টি বাসের সিএফ নবীকরণ না হওয়ার ফলে পরিবহণ দফতর ৫ কোটি ১৭ লক্ষ ২২ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছিল। এ ছাড়াও বিলম্বের কারণে আরও ৭ লক্ষ ৩৪ হাজার ১৬০ টাকা অতিরিক্ত জরিমানা করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে আরও একটি বিষয় উঠে এসেছে পরিবহণ দফতরের নজরে। বহু এমন বাস রয়েছে, যাদের সিএফ সার্টিফিকেট থাকা সত্ত্বেও পরিবহণ দফতরকে এ বিষয়ে অবগত করা হয়নি। ফলে জরিমানার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে আপাতত এই বিরাট অঙ্কের অর্থ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা জারি না হলে কলকাতা শহর তো বটেই, পশ্চিমবঙ্গের রাস্তা থেকে ৮৭৪টি বাস উঠে যেত। যার ফল ভুগতে হত সাধারণ মানুষকে। সেই ভোগান্তি কমাতেই পরিবহণ দফতর এই সিদ্ধান্ত নিয়েছে।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।