জায়গা হল না শামির, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতদের দলে একটিই বদল, কে এলেন, কে বাদ পড়লেন?

11th October 2023 2:45 pm Sport
জায়গা হল না শামির, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতদের দলে একটিই বদল, কে এলেন, কে বাদ পড়লেন?


আফগানিস্তানের বিরুদ্ধে অশ্বিনের জায়গায় দলে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। দিল্লির মাঠ চেন্নাইয়ের মতো পিচ সহায়ক নয়। সেই কারণেই দুই স্পিনারে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে যদি আরও এক জন পেসার খেলাতেই হয় সেটা শামি কেন নয় সেই প্রশ্ন উঠছে। যদিও শামির থেকে শার্দূল ব্যাটিংটা ভাল করেন বলে তাঁকে নেওয়া হয়েছে বলে মত অনেকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর কিছুটা গভীরতা বৃদ্ধি করতে চাইবেই ভারত।

 

আফগানিস্তানের বিরুদ্ধে টস হেরে গিয়েছে ভারত। প্রথম বল করছে তারা। রোহিত শর্মা টসের সময় বলেন, “টস জিতলে আমরাও প্রথমে বল করতাম। মঙ্গলবার রাতে অনুশীলন করার সময় দেখেছি যে, এখানে প্রচুর শিশির পড়ে। তাই আগে বল করে নেওয়াই ভাল। উইকেট খুব ভাল। মনে হয় না পরের দিকে খুব বেশি পরিবর্তন হবে।”

   

  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ঈশান কিশন, রোহিত শর্মা এবং শ্রেয়স আয়ার রান করতে পারেননি। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। রোহিত বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। তবে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল আমাদের জয় এনে দেয়। আমরা গর্বিত। আশা করব এই ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে পারব।”





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।