ভারত-পাক ম্যাচের আগে অবসর নিলেন অধিনায়ক, ক্রিকেট মহলে চাঞ্চল্য !!

13th October 2023 11:39 pm Country News
 ভারত-পাক ম্যাচের আগে অবসর নিলেন অধিনায়ক, ক্রিকেট মহলে চাঞ্চল্য !!


ক্রিকেট ফ্যান্সদের খারাপ খবর, সব ফরম্যাট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন অ্যালিস্টার কুক (Alaistar Cook)। চলমান কাউন্টি মৌসুমের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সর্বকালের সেরা টেস্ট ওপেনারদের মধ্যে একজন হলেন ইংল্যান্ডের সাবেক ওপেনার কুক।ইংল্যান্ড দলের হয়ে মূলত টেস্ট ফরম্যাটেই নিজের আধিপত্য বজায় রেখেছিলেন সাবেক ইংলিশ ওপেনার। আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ক্রিকেট খেলা চালিয়ে যান কুক, তবে অবশেষে খেলার থেকে নিজেকে সরিয়ে রাখলেন ইংলিশ ওপেনার।২০১৮ সালে প্রায় পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন কুক। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে নিয়মিত ভাবে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই ইংলিশ অধিনায়ক। এই সিজনে কুক মোট ১৪ টি ম্যাচ খেলেছেন এসেক্সের হয়ে, ৩৩.৪৪ গড়ে ৮৩৬ রান বানিয়েছেন ও একটি শতরান এবং তিনটি অর্ধশতরান বানিয়েছেন। অবসর গ্রহণের পর, কুক পারিবারিক খামারে ফিরে আসবেন এবং প্রাথমিকভাবে তার মিডিয়া ক্যারিয়ারে, বিশেষ করে বিবিসি-তে ফোকাস করবেন।ইংল্যান্ডের সর্বকালের সেরা রান সংগ্রাহক এই ক্রিকেটার তাঁর বিবৃতিতে বলেন, "ক্রিকেটকে বিদায় বলা সহজ নয়। ক্রিকেট শুধু আমার চাকরি নয়, এটি আমার কাছে অনেক কিছুই। এটা আমাকে এমন এক জায়গায় যাওয়ার স্বপ্ন দেখিয়েছে যা আমি স্বপ্নেও ভাবিনি পৌঁছাতে পারবো কিনা। ইংল্যান্ড দলের অংশ হয়ে এত কিছু অর্জন করবো তা আমি ভাবেনি। সব থেকে বড় বিষয় আমি এখানে আমি অনেক বন্ধু বানিয়েছি, সব শেষে আমি এই সময়টা কেই অবসর নেওয়ার সঠিক সময় হিসাবে বেছে নিলাম। এরপর আমি ব্রড কাস্টিং'এর কাজ ও পরিবারের সঙ্গে সময় দিতে চাই।"


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।