কোহলির প্রসঙ্গে কোন দাবি উঠে এল

19th October 2023 10:49 am Sport
কোহলির প্রসঙ্গে কোন দাবি উঠে এল


বিরাট কোহলি (Virat Kohli), মতান্তরে বর্তমান বিশ্বের সেরা। তিনি যেমন ব্যাট হাতে ২২ গজ শাসন করেন, তেমনি বাক্য ব্যয় করতেও কুণ্ঠা করেন না। বাংলাদেশ ম্যাচেও (IND vs BAN) স্বাভাবিকভাবেই 'কিং কোহলি'র উপর সকলেরই নজর থাকবে। এই ম্যাচের আগেই কোহলির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর স্লেজিংয়ের প্রসঙ্গটি টেনে আনেন বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।

 

মুশফিকুর জানান মাঠে কোহলি কিন্তু সবসময়ই তাঁকে স্লেজ করার চেষ্টা করেন। তবে তিনি ঘুরিয়ে কোহলিকে স্লেজ করার চেষ্টা করেন না, কারণ তাঁর মতে ভারতীয় তারকা ব্যাটারকে স্লেজ করলে তিনি আরও ক্ষিপ্র হয়ে উঠেন। মুশফিকুর বলেন, 'কিছু কিছু ব্যাটার রয়েছে, যারা স্লেজিং করার পর আরও দৃঢ় মানসিকতা নিয়ে ব্যাট করে। ও সেইরকমই একজন। ওকে স্লেজিং করলে আরও দৃঢ় মনস্ক হয়ে ব্যাটিং করে। তাই আমি কখনই এমনটা করি না। বরং সারাক্ষণ আমাদের বোলারদেরকে ওকে দ্রুত সাজঘরে ফেরাতে বলি। তবে ও কিন্তু আমি মাঠে নামলেই স্লেজিং শুরু করে দেয়। সব ম্যাচই জিততে বদ্ধপরিকর হয়ে মাঠে নামে ও এবং ওর লড়াকু মানসিকতার জন্যই এমনটা করে থাকে। ওর সঙ্গে এই লড়াইটা সত্যি বলতে আমি বেশ উপভোগই করি।'

 

চলতি বিশ্বকাপেও কিন্তু কোহলিকে ব্যাট ও আচরণ, উভয়দিক থেকেই নিজের স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে। পাকিস্তান ম্যাচে তাঁকে মহম্মদ রিজওয়ানকে অদৃশ্য ঘড়ির দিকে ঈশারা করতে দেখা যায়। ব্যাট হাতে ইতিমধ্যেই তিন ম্যাচে ৭৮ গড়ে ১৫৬ রান করে ফেলেছেন কোহলি। দুইটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। ম্যাচের আগে কিন্তু কোহলিকেই অকপটে বিশ্বের সেরা ব্য়াটারের তকমা দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।