এশিয়ান প্যারা গেমসে পা দিয়ে লক্ষ্যভেদ করে সোনা জয় এক ভারতীয় কন্যার

27th October 2023 7:32 pm Sport
এশিয়ান প্যারা গেমসে পা দিয়ে লক্ষ্যভেদ করে সোনা জয় এক ভারতীয় কন্যার


মহাভারত-এ গুরুদক্ষিণা হিসাবে দ্রোনাচার্য চেয়েছিলেন একলব্যের বুড়ো আঙুল। শ্রেষ্ঠ ধর্মুবিদ হাসতে হাসতে পালন করেছিলেন গুরুর আদেশ। তাঁর সেই আত্মত্যাগের কাহিনি শুধু মহাকাব্যের পাতায় নয় আজও রয়ে গিয়েছে সকলের অন্তরের অন্তঃস্থলে। কিন্তু দু'টো হাতই যদি না থাকে তাহলেও কি তিরন্দাজিতে লক্ষ্যভেদ করা যায়? যায়। আর এশিয়ান প্যারা অলিম্পিকসে তারই প্রমাণ দিলেন শীতল দেবী । শুক্রবার হ্য়াংঝাউতে পদক জিতলেন ভারতের এই সোনার মেয়ে। পা দিয়ে তীর গাঁথলেন বুলস আই-তে। আর সোনা জেতার পর হাজার হাজার অনুরাগীর উদ্দেশে বললেন, "যদি আমি পারি আপনি ও পারবেন।" শীতল দেবী এদিন হারিয়ে দিলেন সিঙ্গাপুরের আলিম নুর সাহিদাকে। কমপাউন্ড ওপেন ইভেন্টে (ব্যক্তিগত) 144-142 স্কোরে আলিমকে পরাজিত করেন তিনি। এর আগেও এশিয়ান প্যারা গেমসে দু'টি পদক জয় করেছেন জম্মু কাশ্মীরের এই ক্রীড়াবিদ ।

হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তাঁর একের পর লক্ষ্যভেদী বাণ শীতলকে এনে দিল জয়ের শিরোপা। প্রথম তিন সেটেই এগিয়ে ছিলেন তিনি। আলিম এদিন দু'টো তীর সঠিক লক্ষ্যে ছুঁড়তে ব্যর্থ হলেও শীতল ব্যর্থ হননি। আর তার জেরেই পদকের হ্যাটট্রিক করলেন তিনি। চলতি সপ্তাহে এর আগেই শীতল সোনা জিতে নেন কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে। এরপর ওমেন ডাবলস-এও রূপো আসে তাঁর টিমের হাত ধরে।

এদিন হ্যাংঝাউতে ভারতের হয়ে পদক জয় করেন আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ । জ্যাভলিনে রূপো জেতেন প্যারা অ্যাথলিট প্রদীপ কুমার। পাশাপাশি 1500মিটার-টি38 ফাইনালে সোনা দখল করেন রমন শর্মাও। এছাড়া সোনার পদক জয় করেছেন শার্টলার সুহাস ইয়াথিরাজ (এসএল 4 বিভাগে) এবং প্রমোদ ভগতও (এসএল 3 বিভাগে)। শুধু সিঙ্গেলসে নয় প্যারা ব্যাডমিন্টনের ডাবলসেও এসেছে সোনা । পদক জিতে নিয়েছেন নীতেশ কুমার ও তরুণ।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।