স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অস্ত্রোপচার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

3rd November 2023 9:50 am Country News
স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অস্ত্রোপচার  নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার


রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বড় বদল আনা হল স্বাস্থ্যসাথী প্রকল্পে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অস্ত্রোপচার। তবে পথ দুর্ঘটনায় আহতদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। স্বাস্থ্যদফতরের তরফে জারি করা নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে হাড়ের অস্ত্রোপচার করার সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে।বেনিয়ম ঠেকাতে একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কখনও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেনিয়ম ঠেকাতেই জেলায়-জেলায় এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। গত এক বছর ধরে এই নিয়ম পরীক্ষামূলকভাবে মালদহ, মুর্শিদাবাদে কার্যকর ছিল। এবার গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।উক্ত নির্দেশিকা অনুযায়ী সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। সাক্ষর থাকতে হবে সরকারি হাসপাতালের সুপারের। হাসপাতালে চিকিত্‍সার ক্ষেত্রে রাজ্যবাসীর সুবিধার্থে স্বাস্থ্যসাথী কার্ড চালু করে তৃণমূল সরকার। কিন্তু এই কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এই কার্ড দেখালেও মেলেনি পরিষেবা। যা নিয়ে বিক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বেশ কিছু হাসপাতাল পরিষেবা দিতে রাজি হয়নি। এবার এই সমস্যার সুরাহা করতে আর তত্‍পর রাজ্য সরকার। জানা গিয়েছে, এর জন্য শীঘ্রই চালু হবে প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। তা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।