দীপাবলিকে ভারতের সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয়। এর আগে ধনতেরাসে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়৷ আলোকসজ্জায় ঝলমলে এই উৎসব উদযাপনের জন্য সবাই লক্ষ্মী ও গণেশের নতুন মাটির বা ধাতব মূর্তি কেনেন। যদিও ভগবানের সব মূর্তিই ভালো বলে মনে করা হয়, তবুও জ্যোতিষশাস্ত্রীয় পণ্ডিতদের মতে, দীপাবলির আগে ধনতেরাসের পুজোর জন্য একটি বিশেষ ধরনের মূর্তি কেনা উচিত
গণেশের কোন মূর্তি কিনবেন?
জ্যোতিষশাস্ত্রীয় পণ্ডিতদের মতে, আপনি যদি দীপাবলির দিন আপনার বাড়িতে ভগবান গণেশের একটি নতুন মূর্তি নিয়ে আসেন, তবে খেয়াল রাখবেন, ভগবান গণেশের শুঁরটি যেন মূর্তির ডান দিকে বাঁকানো থাকে৷ ভগবান গণেশের এই মূর্তিটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দীপাবলির আগে ধনতেরাসে এই মূর্তিটির পুজো করা খুবই শুভ৷
দেবী লক্ষ্মীর কোন মূর্তি কিনবেন?
জ্যোতিষশাস্ত্রীয় পণ্ডিতদের মতে, আপনি যদি দীপাবলির আগে ধনতেরাসের দিনে দেবী লক্ষ্মীর একটি নতুন মূর্তি নিয়ে আসেন, তবে আপনার লক্ষ্মীর দাঁড়ানো কোনও মূর্তি কেনা উচিত নয়। তার বদলে ঘরে আনতে হবে লক্ষ্মীজীর এমন মূর্তি যেখানে তিনি বসে আছেন এবং তাঁর এক হাত থেকে আশীর্বাদের ভঙ্গিতে তোলা এবং অন্য হাত থেকে টাকা পড়ছে। দেবী লক্ষ্মীর এমন মূর্তি ঘরে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
দেবী লক্ষ্মীর কোন মূর্তি কিনতে হবে, মাটির না ধাতুর?
জ্যোতিষশাস্ত্রীয় পণ্ডিতদের মতে, আপনি দীপাবলির আগে ধনতেরাসে পুজোর জন্য দেবী লক্ষ্মী বা গণেশের মাটি বা ধাতব মূর্তির যে কোনও একটি কিনতেই পারেন৷ শুধু মনে রাখবেন, যে মূর্তিটি আপনি আপনার বাড়িতে বা অফিসে পুজোর জন্য আনতে চান সেটি যেন কখনওই ৬ ইঞ্চির বেশি লম্বা না হয়৷