উচ্চমাধ্যমিক নিয়ে নির্দেশিকা সংসদের

9th November 2023 10:30 pm Country News
উচ্চমাধ্যমিক নিয়ে নির্দেশিকা সংসদের


ব্যবহারিক পরীক্ষার নম্বর আপাতত জমা দিতে হবে না সংসদে। সংসদের নির্দেশ না পাওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী বিদ্যালয়ের প্রধানের কাছে জমা রাখতে হবে। উচ্চমাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষার নম্বর শুধুমাত্র অনলইন পদ্ধতিতেই জমা করা যাবে। স্কুলগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছ জানিয়েদিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে। তার আগে আঞ্চলিক কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে প্রশ্নপত্র। নম্বর জমা দিতে হবে ৪ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। 

 

মিউজিক এবং শরীরশিক্ষা সহ সব ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট স্কুল। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকই পরীক্ষা নিতে পারবেন এবং উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন। যদি কোনও স্কুলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনও স্কুলের শিক্ষককে এই পরীক্ষা নেওয়ার জন্য নিয়োগ করা যাবে। ওই বিষয়ের শিক্ষকের সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধানের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সংসদের আঞ্চলিক কার্যলয় থেকে অনুমতি পত্র নিতে হবে।

 

ব্যবহারিক পরীক্ষার নম্বর আপাতত জমা দিতে হবে না সংসদে। সংসদের নির্দেশ না পাওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী বিদ্যালয়ের প্রধানের কাছে জমা রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী সংসদ ব্যবহারিক খাতা জমা নেবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর ও প্রজেক্টের নম্বরের কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক কার্যালয়ে এসে জমা করতে হবে না। কিন্তু স্কুলের প্রধান বা পরীক্ষককে অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর ও প্রজেক্টের নম্বরের কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক কার্যালয়ে এসে জমা করতে হবে না। কিন্তু স্কুলের প্রধান বা পরীক্ষককে অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

 

স্কুলগুলি অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় অনধিক দুই অঙ্কের নম্বর বসাতে পারবে। কোনও পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবে AB লিখতে হবে।

স্কুলগুলি অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় অনধিক দুই অঙ্কের নম্বর বসাতে পারবে। কোনও পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবে AB লিখতে হবে।

 

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে কোনও তথ্যের জন্য স্কুলের প্রধান সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়ে কোনও তথ্যের জন্য স্কুলের প্রধান সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।